পাইকগাছায় স্লুইসগেটের পানি থেকে অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির স্লুইসগেটের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

Location :

Paikgachha
পাইকগাছা থানা, খুলনা
পাইকগাছা থানা, খুলনা |নয়া দিগন্ত

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির স্লুইসগেটের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৭০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুরের পর উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক এলাকার ২২ নম্বর পোল্ডারের স্লুইসগেটের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এদিকে পানিতে লাশ ভাসতে থাকার খবরে আশপাশের লোকজন সেখানে উপস্থিত হলেও সর্বশেষ তার পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। বর্তমানে থানা হেফাজতে তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির বলেন, ‘স্লুইসগেটের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হবে।

পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।