দাগনভূঞায় ইউপি অফিস স্থানের টেন্ডার বাতিলের দাবিতে বিক্ষোভ

বক্তারা বলেন, ২ নম্বর রাজাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের বসবাস। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য ৯ নম্বর ওয়ার্ডে টেন্ডার আহবান করা হয়েছে। এতে কিছু ওয়ার্ডের মানুষ সুবিধা পেলেও বেশির ভাগ ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াত ও সেবাপ্রাপ্তিতে ভোগান্তি বাড়বে।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Daganbhyan
দাগনভূঞায় ইউপি অফিস স্থানে বিক্ষোভ
দাগনভূঞায় ইউপি অফিস স্থানে বিক্ষোভ |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ইউনিয়ন বোর্ড অফিস নির্মাণ এবং প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এর আগে, ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাকিস্তান বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাবেক জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন সবুজের নেতৃত্বে হারুন মাস্টার, মিজি মন্নান, এম এ খালেক, সাবেক মেম্বার কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২ নম্বর রাজাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষের বসবাস। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য ৯ নম্বর ওয়ার্ডে টেন্ডার আহবান করা হয়েছে। এতে কিছু ওয়ার্ডের মানুষ সুবিধা পেলেও বেশির ভাগ ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াত ও সেবাপ্রাপ্তিতে ভোগান্তি বাড়বে।

তারা দাবি করেন, ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষের সমান সুবিধা নিশ্চিত করতে চাঁদ মিয়ার বাজার থেকে কোরাইশমুন্সী বাজার সংলগ্ন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বোর্ড অফিস নির্মাণ করতে হবে। একইসাথে প্রস্তাবিত স্থানের টেন্ডার বাতিল করে নতুন করে উপযুক্ত স্থানে অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।