মিঠামইনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো: শরীফ মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
মিঠামইন থানা, কিশোরগঞ্জ
মিঠামইন থানা, কিশোরগঞ্জ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো: শরীফ মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী ইউনিয়নের বাহিরাচর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।

নিহত শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মুন্সিপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের বাহিরচর হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান শরীফ মিয়া। বিকেল ৩টার দিকে এলাকায় হালকা বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার শরীরের কিছু অংশ পুড়ে যায়। বৃষ্টি শেষে হাওরে যাওয়ার পথে স্থানীয়রা বাঁধের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।