সিংগাইরে জনপ্রতিনিধিদের নিয়ে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

বক্তারা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন, জনসেবামূলক কার্যক্রম বৃদ্ধি এবং শৃঙ্খলা ও আদর্শিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা
জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা |নয়া দিগন্ত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জের সিংগাইর শাখার উদ্যোগে জনপ্রতিনিধিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর থানা আমির হাফেজ মুফতি ওয়ালিউল্লাহ বিন সিরাজের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু জিহাদের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য জাকিরুল ইসলাম খান, মোসলেহ উদ্দিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের।

এ সময় বক্তারা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন, জনসেবামূলক কার্যক্রম বৃদ্ধি এবং শৃঙ্খলা ও আদর্শিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২ জন চেয়ারম্যান ও ৪৫ জন সম্ভাব্য মেম্বার প্রার্থী ও নেতাকর্মী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।