মেলান্দহে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল

এসএসসি পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মনোবল ও নৈতিকতা বৃদ্ধির পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি প্রর্থনা করতে হবে।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Melandaha
এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল
এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে মেলান্দহ থানা ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মাহমুদপুর পয়লা ফাজিল মাদরাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মাঝে কোট ফাইল, কলম ও স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মেলান্দহ থানা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জিয়াউল কবীর জিন্নাহ এবং সেক্রেটারি কেফায়েতুল্লাহ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক থানা সভাপতি মোখলেছুর রহমান রিপন।

বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মনোবল ও নৈতিকতা বৃদ্ধির পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি প্রর্থনা করতে হবে।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক দাওয়া সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও উপ-শাখা সভাপতি আশিকুর রহমান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।