বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আলামিন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে বগুড়া শহরের নিশিন্দারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আলামিন বগুড়া সদরের নিশিন্দারা খাঁ পাড়ার আব্দুল মজিদের ছেলে।
বগুড়া ডিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই মো: ইফতেখাইরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে শহরের নিশিন্দারা (খাপাড়া) এলাকায় একটি ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ আলামিনকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৪ বোতল ফেয়ারডিল মাদক, একটি চাইনিজ কুড়াল, দুইটি হাসুয়া, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, দেশীয় চাকু একটি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ ধরনে একটি মাস্ক ।
ডিবি জানায়, তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা তদন্তাধীন আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন আইন বিরোধী কাজ করে বেড়ায়।



