নরসিংদী সদর উপজেলার গাবতলী মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আলী সোহান (১৩) নিখোঁজ হয়েছে। গত ১৫ জুলাই থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
সোহানের বাবা আলিম উদ্দিন জানান, প্রতিবেশীর সাথে ঝগড়ার ঘটনায় তার মা তাকে মারধর করেন। এরপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ১৭ জুলাই নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কোনো ব্যক্তি সোহানের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নরসিংদী সদর মডেল থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।



