গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা দেয়া হবে

এই ১১ কার্যদিবসে ছয় মাস থেকে ৫ বছরের কম বয়সী উপজেলার ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রুবেলার টিকা দেয়া হবে।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Gaffargaon
হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন সফলে অ্যাডভোকেসি সভা
হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন সফলে অ্যাডভোকেসি সভা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রুবেলার টিকা দেয়া হবে। রোববার (১৯ জুলাই) দুপুরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা: মানিক মজুমদার, ডিজিজ কন্ট্রোল কর্মকর্তা ডা: মীর কামরুজ্জামান, উপজেলা নারীবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবু সাঈদ, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো: মশিউর রহমান, উপজেলা বিএনপি নেতা শেখ মো: ঈসহাক, ফজলুল হক, শাহ আব্দুল্লাহ আল মামুন, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আজহারুল হক প্রমুখ।

উল্লেখ্য, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে ১০ মে পর্যন্ত চলবে। এই ১১ কার্যদিবসে ছয় মাস থেকে ৫ বছরের কম বয়সী উপজেলার ৬৩ হাজার শিশুকে বিনামূল্যে হাম-রুবেলার টিকা দেয়া হবে।