সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নুরুল আমিন (৬০), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫৬) ও ছেলে ফরহাদ মিয়া (২৮)।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) জয়নাল আবেদীন জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির দোকান মেরামতের কাজ করছিলেন ফরহাদ মিয়া। এ সময় হঠাৎ বিদ্যুতের তারের সংস্পর্শ এলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ফরহাদ মিয়াকে বাঁচাতে তার মা ফাতেমা আক্তার এগিয়ে এসে ছেলেকে জড়িয়ে ধরেন। পরে নুরুল আমিন তার স্ত্রী ও সন্তানকে বাঁচাতে ছুটে আসেন। পরে তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন মিয়া মোবাইলফোনে বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত তথ্য পেলে জানতে পাড়বেন।


