নবীনগরে কাজ বন্ধ করায় উপ-প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার

নিম্নমানের কাজের অভিযোগে উপ-প্রকৌশলী মির্জা মো: তরিকুল ইসলাম কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় তাকে বাঁশ দিয়ে দৌড়ানি দেন ঠিকাদারের ড্রাইভার বিল্লাল নামের যুবক।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
নবীনগরে উপ-প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার
নবীনগরে উপ-প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার |নয়া দিগন্ত

নিম্নমানের কাজের অভিযোগে উপ-প্রকৌশলী মির্জা মো: তরিকুল ইসলাম কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় তাকে বাঁশ দিয়ে দৌড়ানি দেন ঠিকাদারের ড্রাইভার বিল্লাল নামের যুবক। এই দৌঁড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটেছে শিবপুর ওস্তাদ আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায়।

এ ঘটনায় উপ-প্রকৌশলী তরিকুল ইসলাম বাদী হয়ে ঠিকাদার ও তার ড্রাইভারকে আসামি করে মামলা করেছেন।

জানা যায়, ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যায়ে মেরকুটা বাজার থেকে শিবপুর বাজার পর্যন্ত রাস্তা কাজ নিম্নমানের হচ্ছে এলাকাবাসীর অভিযোগে উপ প্রকৌশলী মির্জা মো: তরিকুল ইসলাম কাজ বন্ধ করে দেয় এই নিয়ে ঠিকাদার লোকমান হোসেনের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তরিকুলকে বাঁশ দিয়ে দৌড়ান লোকমানের গাড়ির ড্রাইভার বিল্লাল।

মামলার বাদী উপ-প্রকৌশলী মির্জা মো: তরিকুল ইসলাম বলেন, ঠিকাদারের ড্রাইভার আমাকে বাঁশ দিয়ে আঘাত ও বাঁশ হাতে আমাকে দৌড়ান।

ঠিকাদার লোকমান হোসেন বলেন, ‘তরিকুলের সাথে আমার কথা-কাটাকাটির এক পর্যায়ে আমার ড্রাইভার তাকে লাঠি দিয়ে দৌড়ায়। পরে আমি ড্রাইভারকে নিয়ে এই ঘটনা প্রকৌশলীর সামনে বিষয়টি শেষ করি।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আহম্মেদ, কাজ বন্ধ করার কারণে লোকমান ও তার ঠিকাদার উপ-প্রকৌশলী তরিকুলের ওপর হামলা করেছে। এ ঘটনা আমরা থানায় অভিযোগ দিয়েছি।

ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় উপ-প্রকৌশলী মির্জা মো: তরিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।’