শেরপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩, আটক ২

শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। দু’জনকে আটক করছে ঝিনাইগাতি থানা পুলিশ।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi

শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। দু’জনকে আটক করছে ঝিনাইগাতি থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ঝিনাইগাতী মডেল পাইলট স্কুল সংলগ্ন এলাকায় প্রেমের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের রূপ নেয়। এতে তিনজন আহত হয়।

আহতরা হলেন উপজেলার মোল্লাপাড়া এলাকার ওয়াসিমের ছেলে রিয়াদ, বাদশা মিয়ার ছেলে বন্ধন এবং বালিয়াচন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান। আহতদের মধ্যে রিয়াদ ও বন্ধনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বালিয়াচন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান ও হিরা মিয়ার ছেলে রাতুলকে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিরুল ইসলাম জানান, ঘটনার পর রাতুল ও ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।