মোকামতলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

Location :

Shibganj
মোকামতলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
মোকামতলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল |নয়া দিগন্ত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোকামতলার ধানসিঁড়ি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মোকামতলা মডেল প্রেস ক্লাবের সভাপতি মো: খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রায় অর্ধশতাধিক অতিথি উপস্থিত ছিলেন। এতে এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের বার্তা উঠে আসে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাহী সদস্য মাহফুজ মণ্ডল, শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল ও সাধারণ সম্পাদক পবন রায়। সাংবাদিক শাহিনূর ইসলাম সুমন, গোলাম রব্বানী শিপন, গোলজার রহমান, সৈকত রহমান, কামরুল হাসান, মাসুদ রানা, নাসির উদ্দিন তারেক, রাসেল আহমেদ ও রিপন মিয়া।

রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন- মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম, সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান খলিফা, দেউলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সভাপতি রুহুল আমীন ফটু, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম ইবনে জিন্নাহ, মোকামতলা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ, দেউলি ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি, দেউলি বন্দর ছাত্রদল সভাপতি রাব্বি, মোকামতলা বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি সারওয়ার হোসেন রাজু, শিক্ষক দুলালুর রহমান ও মিজানুর রহমান বাবু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোটর মালিক সমিতির সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বাবলু, ব্যবসায়ী আব্দুল বারী, আব্দুল গফুর, রানা মিয়া, জাহিদুল ইসলাম, রনি মিয়া, পত্রিকা বিক্রেতা আব্দুর রশিদ ও আব্দুল বাসেদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মডেল প্রেস ক্লাবের সদস্যদের মধ্য সাংবাদিক কনক দেব, রফিকুল ইসলাম, ইফতেখায়রুল ইসলাম রানা, হারুন অর রশিদ লিটন, শফিউল আলম ডিউ, রফিকুল ইসলাম মাস্টার, মিনহাজ আলী, রায়হান আলী, সাবিত হোসেন,ওয়াসিম আহমেদ উপস্থিত ছিলেন।