নবাবগঞ্জে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মায়ের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মীম বাবু (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মো: ইয়ামিন সরকার, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Nawabganj
নবাবগঞ্জে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
নবাবগঞ্জে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার |নয়া দিগন্ত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মায়ের ব্যবহৃত ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মীম বাবু (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর (মণ্ডলপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মীম বাবু ওই গ্রামের খুচরা ব্যবসায়ী আবু রায়হানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মীম বাবু দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হলেও তার অবস্থার উন্নতি হয়নি।

শুক্রবার দুপুরে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকাকালে সে নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়।

অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দেয়ালের ছিদ্র দিয়ে দেখে, সে মায়ের ব্যবহৃত একটি ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে নিচে নামানো হয়। তাৎক্ষণিকভাবে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার এসআই শাহীন মোল্লা জানান, খবর পেয়ে নবাবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।