কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো: মাহফুজুর রহমান।
আগামী ৫ আগস্ট চৌদ্দগ্রাম বাজারে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণসমাবেশ ও গণমিছিল বাস্তবায়নের লক্ষ্যে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো: শাহজালাল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী ও ডা: মঞ্জুর আহমেদ সাকি, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ৫ আগস্ট ১১ দলীয় জোটের গণসমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।



