সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঠাকুরদিঘী বাজারে বায়তুস সুলতান জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্যসচিব আজিজুল হক মেম্বার, যুগ্ম আহ্বায়ক মির্জা মো. মোমিন, শহিদুল ইসলাম, দিদারুল ইসলাম, বিএনপি নেতা জহুরুল হক ধনা মেম্বার, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন, সাবেক ছাত্রনেতা মামুন উর রশীদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালে গণঅভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপিসহ ওমরাহ পালনরত বিএনপি নেতাকর্মীরা যাতে নিরাপদে ফিরে আসেন, সেজন্য দোয়া করা হয়।



