আশুলিয়ায় বিধবার জমি দখলে নেয়ার অভিযোগ

‎আশুলিয়া থানার এসআই মো: আসাদ জানান, ঘটনায় ওই নারী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে বেড়া দেয়ার সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
বিধবার জমিতে প্রতিপক্ষের বাঁশের বেড়া স্থাপন
বিধবার জমিতে প্রতিপক্ষের বাঁশের বেড়া স্থাপন |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় রোকিয়া বেগম (৬৩) নামে এক বিধবার জমি দখলে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমির কিছু অংশে ইতোমধ্যেই বেড়া দেয়া হয়েছে, ফলে তিনি স্বামীর ভিটে-মাটি হারানোর শঙ্কায় রয়েছেন। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

‎শনিবার সকালে আশুলিয়ার কবিরপুর দেওয়ানপাড়া এলাকায় গিয়ে ভুক্তভোগীর সাথে কথা বলে এ তথ্য জানা যায়।

এর আগে, শুক্রবার সকালে ওই জমিতে বাঁশ ও বড়ইকাটা দিয়ে বেড়া দিয়ে জমি দখলে নেন।

ভুক্তভোগী রোকিয়া বেগম জানান, তার স্বামী ৪ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর থেকে ওই এলাকার আব্দুল জলিল, মামুন, মোহাম্মদ আলী শিকদার, খলিলুর রহমান এবং আজগর আলী তার স্বামীর রেখে যাওয়া ৭৯ শতাংশ জমি দখলের পায়তারা করে আসছিল। গত ২২ আগস্ট ২০২৫ সালে দা ও লাঠিসোটা নিয়ে জমি দখল করার উদ্দেশ্যে ভাঙ্চুর করে এবং জমিতে সাইনবোর্ড দেয়ার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার ওই জমি দখলে নিতে পুনরায় পুরো জমিতে বেড়া দেয়। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন।

তিনি আরো জানান, তার কোনো সন্তান না থাকায় প্রতিপক্ষরা এই সুযোগে তার জমি দখলে নিতে মরিয়া হয়ে পড়েছে। এখন তিনি স্বামীর ভিটে মাটি হারানোর শঙ্কায় রয়েছেন।

‎হালিম নামের এক ব্যক্তি জানান, গতকাল সকালেও খলিল গংরা নতুন করে আবার বেড়া দিয়েছে। আমাদের বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা এখন ঘরের মধ্যে জিম্মি অবস্থায় রয়েছি। তাদের ভয়ে কিছুই বলতে পারছি না।

এ ব্যাপারে ‎চেষ্টা করেও প্রতিপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

‎আশুলিয়া থানার এসআই মো: আসাদ জানান, ঘটনায় ওই নারী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে বেড়া দেয়ার সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।