লৌহজং বিএনপির আহবায়ক কোহিনুর শিকদারের ইন্তেকাল

কোহিনুর শিকদার লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের '৬২ ব্যাচের ছাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

Location :

Louhajang
কোহিনুর শিকদার
কোহিনুর শিকদার |নয়া দিগন্ত

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী কোহিনূর শিকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন ধরে এই উপজেলায় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। দলের সঙ্কটকালীন সময়ে স্থানীয় বিএনপিকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

কোহিনুর শিকদার লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের '৬২ ব্যাচের ছাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে ও বাদ মাগরিব সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে ২য় জানাজা অনুষ্ঠিত হয়।পরে বনানী কবরস্থানে দাফন করা হয় বলে জানান মরহুমের ঘনিষ্ঠ একটি সূত্র ।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় বিএনপিসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে শুক্রবার বিকালে উপজেলার সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মুন্সীগঞ্জ ২(লৌহজং ও টংগিবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের দিক নির্দেশনায় পূর্ব নির্ধারিত তার গণসংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিত করে মরহুম কোহিনুর শিকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং পরবর্তীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ৷ এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক প্রমুখ।