লোহাগড়ায় জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন

নড়াইলের লোহাগড়ায় মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা উপলক্ষে উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করতে প্রচার অভিজানের উদ্বোধন করা হয়েছে।

লোহাগড়ায় জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন
লোহাগড়ায় জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়ায় মাইকিংয়ের মাধ্যমে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা উপলক্ষে উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন ও মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করতে প্রচার অভিজানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে মাদকবিরোধী ক্যাম্পেইনের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা আমির মো: আতাউর রহমান বাচ্চু।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল জেলা শাখার আয়োজনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নতুনধারা মাদক প্রতিরোধ সোসাইটি ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি মো: শরিফুল ইসলাম বিপ্লব, নড়াইল জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মো: আলমগীর হোসেন, কর্ম পরিষদের সদস্য মো: জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মো: এমদাদুল হক এমদাদ, লোহাগড়া পৌর জামায়াতের সেক্রেটারি মো: শাহাবুদ্দিন, লোহাগড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: ইমরান হোসেনসহ প্রমুখ।