রাজশাহীতে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.১৬ শতাংশ

দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো: মোতাওয়াক্কিল রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ |ফাইল ছবি

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট দিয়েছেন ৪৬ দশমিক ১৬ শতাংশ ভোটার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো: মোতাওয়াক্কিল রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর আসনগুলোতে ভোট দিয়েছেন ৪৬ দশমিক ১৬ শতাংশ ভোটার। সকাল থেকে রাজশাহীর সবগুলো ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনে মোট প্রার্থী রয়েছেন ৩১ জন। মোট ভোটার ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। এর মধ্যে নারী ১১ লাখ ৫২ হাজার ৫০৮ এবং পুরুষ ১১ লাখ ৩৮ হাজার ৬৩৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন।

জেলার নয়টি উপজেলা ও মহানগরীতে সব মিলিয়ে ৭৭৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।