ডুমুরিয়ার শাহপুরে মাদকবিরোধী সমাবেশে বক্তারা

মাদক একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ সবই ধ্বংস করে

সভায় বক্তারা বলেন, মাদকের ছোবল থেকে নিজেকে, পরিবারকে এবং দেশকে বাঁচাতে হবে। মাদক শুধু একটি জীবন বা পরিবার ধ্বংস করে না; বরং পুরো দেশের মেধা ও উন্নয়নকে স্তব্ধ করে দেয়। আসুন, সবাই মিলে স্লোগান তুলি ‘মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি’।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
ছবি : নয়া দিগন্ত

মাদক কেবল একজন ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষতিই করে না; বরং একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ নিমিষেই ধ্বংস করে দেয়। তাই আসুন ‘মাদককে না বলি’ এ স্লোগান নিয়ে ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী একটি মাদকবিরোধী র‌্যালি বের করেন।

এর আগে, রোববার (২২ জুন) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি, এম, নাজমুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস, এম, রবিউল ইসলাম বাবলু।

আলোচনা করেন ইউপি সদস্য মো: আল-আমিন বিশ্বাস, শাহপুর হাফেজিয়া মাদরাসার সভাপতি মো: সোহরা গাজী। আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুষমা রানী, সহকারী শিক্ষক খাদিজা খাতুন, অনাদি কুমার মণ্ডল, কমলেশ মণ্ডল, আলমগীর হোসেন রায়ভী, রিয়া সুলতানা, শাকিল আহমেদ, আব্দুল করিম, আব্দুল্লাহ শেখসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

শেষে বেলা সাড়ে ১১টায় মাদকবিরোধী একটি র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, মাদকের ছোবল থেকে নিজেকে, পরিবারকে এবং দেশকে বাঁচাতে হবে। মাদক শুধু একটি জীবন বা পরিবার ধ্বংস করে না; বরং পুরো দেশের মেধা ও উন্নয়নকে স্তব্ধ করে দেয়। আসুন, সবাই মিলে স্লোগান তুলি ‘মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি’।