রূপগঞ্জে বিপুল পরিমাণ নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ গ্রেফতার ১

একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিকশায় নামানোর সময় কয়েকটি বস্তায় এক হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হায়। ঘটনাস্থল থেকে মাদক কারবারি ফারুককে গ্রেফতার করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জ থানায় গ্রেফতার মাদক কারবারি ফারুক
রূপগঞ্জ থানায় গ্রেফতার মাদক কারবারি ফারুক |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ফারুক নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও অটোরিক্সা জব্দ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মঠের ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফারুক রূপগঞ্জের মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি টহল দল মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিকশায় নামানোর সময় কয়েকটি বস্তায় এক হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হায়। ঘটনাস্থল থেকে মাদক কারবারি ফারুককে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও অটোরিক্সা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে গ্রেফতার আসামি ফারুককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।