রাজশাহীতে ২৪টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

র‍্যাব-৫ অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করে। এর আগে, রাতে র‍্যাব-৫-এর আরেকটি দল রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
উদ্ধারকৃত ককটেল
উদ্ধারকৃত ককটেল |নয়া দিগন্ত

রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে ২৪টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৫।

জানা গেছে, ভোর ৫টার দিকে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসির একটি দল রাজশাহী উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করে। এর আগে, রাতে র‍্যাব-৫-এর আরেকটি দল রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- চারটি রামদা, পাঁচটি হাঁসুয়া, পাঁচটি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি ও দু’টি হাতলযুক্ত হ্যামার।

র‍্যাব জানায়, উদ্ধার সব অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত করতে কিংবা আধিপত্য বিস্তারের উদ্দেশে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য র‍্যাব-৫-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।