মাদারগঞ্জে ১৭ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় খেজুর বিতরণ

১৭টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ১৯ কার্টন খেজুর তুলে দেয়া হয়। প্রতিটি কার্টনে আট কেজি করে খেজুর ছিল, যা রমজান মাসে মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

Location :

Madarganj
উপজেলা প্রশাসনের উদ্যোগে খেজুর বিতরণ কার্যক্রম
উপজেলা প্রশাসনের উদ্যোগে খেজুর বিতরণ কার্যক্রম |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে ১৭টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মাঝে খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী ও পিআইও কর্মকর্তা।

এ সময় ১৭টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ১৯ কার্টন খেজুর তুলে দেয়া হয়। প্রতিটি কার্টনে আট কেজি করে খেজুর ছিল, যা রমজান মাসে মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সরকার অসহায় ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইফতারের জন্য এ খেজুর বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।