উজিরপুরে সন্ধ্যা নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বরিশালের উজিরপুরে বাড়ির পাশের সন্ধ্যা নদীতে পড়ে মো: আসওয়াদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
উজিরপুরে সন্ধ্যা নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
উজিরপুরে সন্ধ্যা নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে বাড়ির পাশের সন্ধ্যা নদীতে পড়ে মো: আসওয়াদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারিকেলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আসওয়াদ ওই গ্রামের পলাশ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত সন্ধ্যা নদীতে পড়ে যায় আসওয়াদ। এ সময় তার মা ও স্বজনেরা পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা তাকে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা পলাশ খান বলেন, ‘বাড়ির পাশের সন্ধ্যা নদীতে পড়ে আমার ছেলে মারা গেছে।’

আসওয়াদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে।