ঝালকাঠিতে খাল খনন উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্যে মো: রাজিব আহসান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে দ্রুত ও সময়মত পানি নিষ্কাশন করে, জলাবদ্ধতা থেকে যেমন ফসলকে রক্ষা করা যাবে, তেমনি অধিক জমি চাষের আওতায় আসবে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান
প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান |নয়া দিগন্ত

জেলার রাজাপুরের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান।

রোববার সকালে উপজেলার আংগারিয়া এলাকায় তুলাতুলিতে ফলক উন্মোচন করে নিজ হাতে খাল কেটে এ কাজের উদ্বোধন করেন তিনি।

ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১ কোটি ১১ লাখ ১৪ হাজার ৩৬৭ টাকা ব্যয়ে সাড়ে ৩ কিলোমিটার খাল খনন করা হবে, যা বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) র কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এমপি, জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মো: রাজিব আহসান বলেন, খাল পুনঃখননের মাধ্যমে দ্রুত ও সময়মত পানি নিষ্কাশন করে, জলাবদ্ধতা থেকে যেমন ফসলকে রক্ষা করা যাবে, তেমনি অধিক জমি চাষের আওতায় আসবে।