এসএমপির অভিযানে ৩২ ঘণ্টায় আটক ৫৩

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) |নয়া দিগন্ত

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গত ৩২ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৫৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, বিনা পরোয়ানায় গ্রেফতারযোগ্য আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে আটক ব্যক্তি রয়েছেন।

অভিযান চলাকালে ৫৩ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৬৯টি যানবাহন আটক করা হয়।

মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।