কুড়িগ্রামের চার আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

কুড়িগ্রাম-২ আসনে দু’জন এবং কুড়িগ্রাম-৩ আসনে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া এ আসনে একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
কুড়িগ্রামের চার আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে
কুড়িগ্রামের চার আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে |নয়া দিগন্ত গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। মোট ৩০ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিন জনের প্রার্থিতা বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-২ আসনে দু’জন এবং কুড়িগ্রাম-৩ আসনে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া এ আসনে একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে।

কুড়িগ্রাম-১ আসনে ছয়জন, কুড়িগ্রাম-২ আসনে সাতজন, কুড়িগ্রাম-৩ আসনে পাঁচজন এবং কুড়িগ্রাম-৪ আসনে আটজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, কুড়িগ্রামের চারটি আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পাটি ও স্বতন্ত্রসহ মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।