পাটগ্রামে ট্রাকচাপায় ওয়ালটন ম্যানেজার নিহত

পাটগ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাউরা বাজারের উদ্দেশে রওনা দেন রফিকুজ্জামান। তিনি শোরুমের বকেয়া কিস্তি সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে শিমুলতলা এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Patgram
ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেল
ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেল |নয়া দিগন্ত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাথরবোঝাই ট্রাকের চাপায় রফিকুজ্জামান পলাশ (৩৫) নামে এক ওয়ালটন শোরুমের ম্যানেজার নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাটগ্রাম উপজেলার সরয়ার বাজারের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুজ্জামান রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি পাটগ্রামে ওয়ালটন শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ জানান, পাটগ্রাম থেকে মোটরসাইকেলযোগে বাউরা বাজারের উদ্দেশে রওনা দেন রফিকুজ্জামান। তিনি শোরুমের বকেয়া কিস্তি সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে শিমুলতলা এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, পাথরবোঝাই ট্রাকের ধাক্কা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।