স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি : নাহিদ ইসলাম

৭১ ও ২৪ —এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে এই বাংলাদেশ গড়তে চাই।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Savar
বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম |নয়া দিগন্ত

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই আমাদের নতুন প্রজন্মকে আবারো রক্ত দিতে হয়েছে। জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে আর এমন না হয়।’

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আজকে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। আজকের এই দিবসে আমরা আমাদের স্বাধীনতার সপক্ষে যারা ছিলেন, শহীদ হয়েছিলেন, বীরাঙ্গনা হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’

তিনি বলেন, ‘আমাদের ৭১ -এর যে আকাঙ্ক্ষা এবং ২৪ -এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই। আমরা এটার জন্যই এই মুহূর্তে কাজ করছি।’

সময় তার সাথে দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।