বরগুনায় ফের সক্রিয় হয়েছেন মাদক কারবারিরা। অপরদিকে ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। তারা প্রায়ই মবসৃষ্টির মাধ্যমে মাদক বিক্রিতে সরকারি দলের ছাত্ররাও জড়িয়ে গেছেন।
তারা বলছেন, দল ক্ষমতায়, বুঝবে নেতায়, চালা মাদক ব্যবসা চালা। এসব সরকারি ছাত্রদের মধ্যে বামনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় শিকদার ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন, বর্তমানে মামলা চলমান রয়েছে। সূত্র জানিয়েছে, তিনিও প্রকাশ্যে থানা পুলিশকে ম্যানেজ করে আবারো ইয়াবা সেবন ও বিক্রি চালিয়ে আসছেন।
জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই অবৈধ কারবার।
স্থানীয়দের অভিযোগ, জেলার শতাধিক স্পটে প্রকাশ্য কিংবা আড়ালে প্রতিদিনই চলছে মাদক লেনদেন। আর এই চক্রের সাথে জড়িয়ে পড়ছে কিশোর ও নারী তরুণ-তরুনীদের একটি অংশ। সব মিলিয়ে যা জেলায় নতুন করে কিশোর গ্যাং জন্ম দিয়েছে।
সরেজমিন চিত্রে দেখা গেছে, বরগুনা সদর, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী এ ছয় উপজেলার দুই শতাধিক মাদক স্পট ও বিভিন্ন হাটবাজারে এই মাদক কারবারি সিন্ডিকেট সক্রিয়।
সচেতন মহলের সমাজ সেবক মো: নাসির উদ্দীন মোল্লা বলেন, ‘মাদক কারবারিরা এখন ধরাছোঁয়ার বাইরে থাকতে কিশোর ও তরুণদের দিয়ে বাহক হিসেবে ব্যবহার করছেন। এতে করে খুচরা বিক্রেতা ধরা পড়লেও মূল মাদক ডিলাররা আড়ালেই থেকে যাচ্ছে।’
বামনা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু বলেন, ‘আমরা দেখছি মাদকসেবীরা বাসা বাড়ির লাইট, বৈদ্যুতিক মিটার, মটর পাম্প, টিওবয়েল, সেফটি টাংঙ্কির ঢাকনাসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনার সাথেও জড়িত।’
বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন বলেন, ‘কিশোররা দ্রুত অপরাধ জগতে জড়িয়ে পড়ছে, যা পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। সামাজিক অস্থিরতা রোধে এখন কঠোর আইনের পাশাপাশি সামাজিক প্রতপবাদ ও প্রতিরোধও একান্ত জরুরি। আমরা লক্ষ করছি মাদক কারবারিসহ সকল অপরাধীতে সুন্দর নারী, যুবক ও যুবতীরা জড়িত।’
এ বিষয়ে বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো: আলী হায়দার রাসেল বলেন, ‘ইতোমধ্যে এ জেলার প্রায় অর্ধশতাধিক মাদক কারবারি গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। বরগুনার জেলা পুলিশ অত্যন্ত সোচ্চার। তারা নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক কারবারি, সেবনকারীদের আটক করছে। এছাড়াও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়। আশা করি মাদকের বিষয়ে জিড়ো ট্রায়ালেন্স ঘোষণায় নিয়ন্ত্রণে আসবে।’



