মিরসরাইয়ে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদক, ইভটিজিং, গ্যাংয়ের বিরুদ্ধে একসাথে রুখে দাড়ায়, স্কুলের আঙ্গিনায় অহেতুক আড্ডা এডিয়ে চলি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করি, সন্তান কোথায় কার সাথে খোঁজ রাখুন দিনরাত ও স্কুলে যাতায়াত পথে ইভটিজিংয়ের শিকার হলে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করুন অথবা ৯৯৯ সহযোগিতা নেন, এই জাতীয় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে দেখা গেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষদের।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউর রহমান চৌধুরী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সালাহ উদ্দিন সেলিম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন, বিএনপি নেতা আবদুল আউয়াল তারেক, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নুর উদ্দিন সেলিম, ওলামা দলের সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী, মিঠানালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, মিঠানালা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাসুম এফ রহমান, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ নুর খান, ছাত্রদল নেতা ইউনুচ, ফরহাদ হোসেন, তপু, সাঈদ, জাহেদ, জাবেদ, নোহেল ও সামিরসহ সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



