মেলান্দহে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

রাতে নূরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ পিছ ইয়াবা ও নগদ ২২ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Jamalpur
ইয়াবাসহ গ্রেফতার মাদককারবারি
ইয়াবাসহ গ্রেফতার মাদককারবারি |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে ৫০পিস ইয়াবা ও নগদ টাকাসহ লাল মিয়া (৩৯) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলা পৌরসভার দক্ষিণ আদিপৈত এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লাল মিয়া ওই এলাকার মরহুম নূরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নূরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ পিছ ইয়াবা ও নগদ ২২ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদককারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’