কিশোরগঞ্জ-১ আসনে জামানত হারিয়েছেন ৫ প্রার্থী

জামানত হারানো প্রার্থীরা হলেন- তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, মো: আহমদ আলী, মো: আলাল মিয়া, মো: এনামুল হক ও মো: মাসুদ মিয়া।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
কিশোরগঞ্জের ম্যাপ
কিশোরগঞ্জের ম্যাপ |ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে প্রার্থী ছিলেন আটজন। এদের মধ্যে জামানত হারিয়েছেন পাঁচজন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জামানত রক্ষার জন্য নির্বাচনী এলাকার মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে হয়। কিন্তু ওই পাঁচজন প্রার্থী তা পাননি।

জামানত হারানো প্রার্থীরা হলেন- এনপিপির প্রার্থী তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, ১১ দলীয় জোটের বাইরে গিয়ে নির্বাচন করা খেলাফত মজলিসের প্রার্থী মো: আহমদ আলী, বাসদ (মার্ক্সবাদী) প্রার্থী মো: আলাল মিয়া, সিপিবি প্রার্থী মো: এনামুল হক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ প্রার্থী মো: মাসুদ মিয়া। তবে জামানত রক্ষা পেয়েছে স্বতন্ত্র প্রার্থী মো: রেজাউল করিম খান চুন্নু এবং ১১ দলীয় জোটের প্রার্থী মো: হেদায়েত উল্লাহ হাদী।

এ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির তিনবারের সফল সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম। তিনি পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেদায়েত উল্লাহ হাদী রিকশা প্রতীকে পেয়েছেন এক লাখ এক হাজার ১৩২ ভোট। এ আসনে মোট ভোটার ছিল পাঁচ লাখ ৫৫ হাজার ১৩৮ জন। প্রদত্ত ভোটের সংখ্যা দুই লাখ ৭৪ হাজার ৩১৩ এবং গড় ভোট পড়েছে ৪৯ দশমিক ৪১ শতাংশ।