মানিকগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে আফরোজা খানম রিতার জয়

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানায় নেতাকর্মীরা।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Manikganj
বিজয়ী প্রার্থী
বিজয়ী প্রার্থী |নয়া দিগন্ত

মানিকগঞ্জ-৩ আসনে এক লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট পেয়ে সংসদ সদস্য বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।

বিপুল ব্যবধানে জয়লাভ করে তিনি এ আসনে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ সাঈদ নূর পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট।

এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে—বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ২০ হাজার ৩৭৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছেন তিন হাজার ৫৫২ ভোট। বাংলাদেশ জাসদ মনোনীত প্রার্থী শাহজাহান আলী সাজু পেয়েছেন ৩ হাজার ৪৯১ ভোট।

ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সামসুদ্দিন আহমেদ পেয়েছেন দুই হাজার ৭৬৮ ভোট। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল বাসার বাদশাহ পেয়েছেন এক হাজার ৯৪২ ভোট। এবং স্বতন্ত্রপ্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ পেয়েছেন এক হাজার ৩২১ ভোট।

ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হলে আফরোজা খানম রিতার সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানায় নেতাকর্মীরা।