মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া

মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া
মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া |নয়া দিগন্ত

মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: শাহ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নম্বর হাইতকান্দি ইউনিয়নের বিএনপির প্রধান সমন্বয়ক আশরাফুল কবির চৌধুরী, সহকারী সমন্বয়ক ডা: সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন ও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখতে হবে।

পরে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।