মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে গ্রাহক স্রোত

মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় ইসলামী ব্যাংক (পিএলসি) মির্জাপুর শাখা আয়োজিত গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আনিসুর রহমান।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে গ্রাহক স্রোত
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে গ্রাহক স্রোত |নয়া দিগন্ত

মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ৪টায় ইসলামী ব্যাংক (পিএলসি) মির্জাপুর শাখা আয়োজিত গ্রাহক সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আনিসুর রহমান।

Mirzapur ibbl

শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার মহিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমির অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, ব্যাংকের গ্রাহক ইসমাঈল হোসেন, আল মাসুম কবির, আব্দুল মান্নান, নুরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ‘দেশ গঠনে প্রবাসী ভাইদের ভূমিকা অপরিসীম। দেশে যখন রিজার্ভ বারো বিলিয়নে নেমেছিল, তখন প্রবাসী ভাইদের রেমিট্যান্সে সেই রিজার্ভ এখন প্রায় পঁয়ত্রিশ বিলিয়নে উঠেছে।’

তিনি গ্রাহকদের ইসলামী ব্যাংকের প্রতি আগের মতো আস্থা রাখার আহ্বান জানান। গ্রাহক সমাবেশে গ্রাহকদের ব্যাপক উপস্থিতির কারণে সমাবেশ স্থলে সংকুলান না হওয়ায় গ্রাহকগণ বিভিন্ন কক্ষ ও করিডোরে অবস্থান নেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি ‘বাংলা কিউআর’ কোডের ডিজিটাল বুথের উদ্বোধন করেন।