‎গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার আওতাধীন এলাকায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
‎গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
‎গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু |নয়া দিগন্ত

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার আওতাধীন এলাকায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

‎সোমবার (১০ মার্চ) সকালে সাঘাটার পদুম শহর ইউনিয়নের কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে ।

‎বোনারপাড়া রেলওয়ে থানা সূত্রে জানা যায়, বোনারপাড়া থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস সাঘাটার পদুম শহর ইউনিয়নের কাজীবাড়ি এলাকায় পৌছালে এক নারী ট্রেনে কাটা পরে বলে খবর আসে, পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

মৃত রেজিনা বেগম, ফুলছড়ি উপজেলার পূর্ব উদয়াখালী গ্রামের বদু মিয়ার স্ত্রী।

মৃত রেজিনার ছেলের বউ শাহিনুর বেগম জানান, রেজিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। হয়তো ট্রেন আসার আগে তিনি রেললাইনে শুয়ে পরেছিলেন।

‎বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’