‘জুলাই শহীদ স্মৃতি’ স্মরণে গৌরীপুরে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট

রোববার (১০ জুলাই) বিকেলে গৌরীপুর খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বোকাই নগর ইউনিয়ন ৫-০ গোলে জয়লাভ করে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
নয়া দিগন্ত

‘জুলাই শহীদ স্মৃতি’ উপলক্ষে ময়মনসিংহ গৌরীপুর ছাত্রশিবিরের উদ্যোগে এক আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে উপজেলা শাখা ছাত্রশিবিরের ১০টি ইউনিয়ন শাখা অংশ নেয়।

রোববার (১০ জুলাই) বিকেলে গৌরীপুর খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বোকাই নগর ইউনিয়ন ৫-০ গোলে জয়লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় খেলাধুলাবিষয়ক সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন উর রশিদ রাফি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা শিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম, গৌরীপুর উপজেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত ময়মনসিংহ- ৩ (গৌরীপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা বদরুজ্জামান, গৌরীপুর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, পৌর শাখার সভাপতি ডা: আব্দুর নূর, ময়মনসিংহ মহানগর জামাতের যুব ইউনিট সেক্রেটারি প্রভাষক এস এম জুবায়ের হোসাইনসহ উপ‌জেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।