কুমিল্লা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

রোববার দুপুরে কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
দাঁড়িয়ে থাকা বাসে আগুন
দাঁড়িয়ে থাকা বাসে আগুন |নয়া দিগন্ত

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রয়েল পরিবহনের তিনটি বাসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার (৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রয়েল পরিবহনের তিনটি বাস টার্মিনালে রাখা ছিল। দুপুর দেড়টার দিকে দাঁড়িয়ে থাকা ওই তিনটি বাসে বখাটেরা বসে মাদক সেবন করছিলেন। এ সময় তাদের সাথে থাকা লাইটার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দৃশ্যমান হওয়ার সাথে সাথে তারা দৌঁড়ে পালিয়ে যান। এ সময় তাদের ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি।

এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে তিনটি বাসই পুড়ে যায়।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল মোস্তফা বলেন, ‘আগুনের ঘটনা ঠিক কিভাবে হয়েছে এখনই বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িত এবং কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।’