নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চান কুমিল্লার ১১ দলীয় জোটের প্রার্থীরা

সুষ্ঠু ভোট হলে ১১ দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হবেন বলে জানান তারা।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি। কুমিল্লার ১১টি সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৩ জন প্রার্থী। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা। প্রার্থীরা জানান, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চান তারা।

সোমবার প্রার্থীরা প্রচারণার শেষ দিন এলাকায় গণমিছিল করেছেন। এ সময় প্রার্থীরা ভোটারদের কাছে গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট চেয়েছেন।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা হলেন- কুমিল্লা-১ (দাউকান্দি-মেঘনা) আসনের প্রার্থী জামায়াতের মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে জামায়াতের প্রার্থী মোল্লা নাজিম উদ্দীন, কুমিল্লা-৩ (মুরাদনগর) বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) জামায়াতের প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি কপোরেশন) জামায়াতের প্রার্থী কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সেলাইমান খাঁন, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকী, কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে জামায়াতের প্রার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আছেন জামায়াতের প্রার্থী জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সুষ্ঠু ভোট হলে ১১ দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হবেন বলে জানান তারা।