বোয়ালখালী উপজেলায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chattogram
বোয়ালখালী উপজেলায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বোয়ালখালী উপজেলায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন |নয়া দিগন্ত

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাফরিন জাহিদ জিতি, উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী,সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ।

জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, গোমদন্ডী ৬নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু আকতার, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে উপজেলা হতে স্কুল পর্যায়ের ৩২টি দল অংশগ্রহণ করে।

উদ্বোধনী খেলায় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাথে সারোয়াতলী ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা রেফারি হেলাল উদ্দিন টিপু, মো: ইব্রাহীম ও প্রদীপ কুমার বড়ুয়া।