দিনাজপুরে সড়ক দুর্ঘনায় জামায়াত নেতা আহত, হাসপাতালে ভর্তি

জামায়াত নেতার আহত হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে যান দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি হাসপাতালে তার শয্যাপাশে বেশকিছু সময় অতিবাহিত করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
জামায়াত নেতার পাশে এমপি পিনাক
জামায়াত নেতার পাশে এমপি পিনাক |নয়া দিগন্ত

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর তালিমুল বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) এ কে এম আফজালুল আনাম সড়ক দুর্ঘনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৩০ মে) বিকেলে দিনাজপুর-বিরল সড়কের মুকলিশপুর তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জামায়াত নেতার আহত হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে যান দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি হাসপাতালে তার শয্যাপাশে বেশকিছু সময় অতিবাহিত করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।

আজ রোববার সকালে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমও হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নেন।

এ সময় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুর রশিদসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের অন্য নেতার উপস্থিত ছিলেন।

তার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন বিএনপি ও জামায়াত নেতারা।

অধ্যক্ষ এ কে এম আফজালুল আনামের দুর্ঘটনার খবরে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও শুভকামনা জানিয়েছেন।