চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম শপথ নেয়ার পরই নিজ এলাকায় সাধারণ মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে নেমেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি উপজেলার জঙ্গলখাইন ও হাবিলাসদ্বীপ ইউনিয়নের দুর্গম এলাকা পরিদর্শন করার সময় এলাকাবাসীর সাথে বিভিন্ন সুখ-দুঃখের বিষয় নিয়ে আলোচনা করেন। এলাকার দৃশ্যমান সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।
এ সময় পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম, বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, হাবিলাইসদীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম নয়নসহ স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।



