চৌগাছায় ১৬০০ পিস ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেফতার

তারা গাঁজা, ফেনসিডিল, মদ, হেরোইন ও ইয়াবাসহ মাদকের বড় বড় চালান এপার-ওপার করে আসছিল।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Jashore
গ্রেফতার মাদককারবারিরা
গ্রেফতার মাদককারবারিরা |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ১৬০০ পিচ ইয়াবাসহ ইমরান হোসেন (৩০) ও জুয়েল বিশ্বাস (৩৬) নামের দুই মাদককারবারিকে গ্রেফতার করেছেন পুলিশ।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর আমজামতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন ইমরান হোসেন ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের আকিমুল ইসলামের ছেলে ও জুয়েল বিশ্বাস পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের রেজাউল ইসলাম সাইফারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সোমবার ৬ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর আমজামতলা বাজারে অভিযান চালান। এ সময় ইমরান হোসেনের বাড়ি তল্লাশি করে এক হাজার ৬০০ পিচ ইয়াবা, একটি মোটর সাইকেল ও দু’টি মোবাইলসহ ইমরান হোসেন ও জুয়েল বিশ্বাসকে আটক করেন।

ইমরান হোসেন দীর্ঘদিন প্রবাসী ছিলেন। দেশে ফিরে তিনি মাদক জগতের মুকুট বিহীন সম্রাট বনে যান। ইমরান হোসেন ও জুয়েল হোসেন গাঁজা, ফেনসিডিল, মদ, হেরোইন ও ইয়াবাসহ মাদকের বড় বড় চালান এপার-ওপার করে আসছিল। সাম্প্রতিককালে চৌগাছায় আটক ও উদ্ধার হওয়া সবচাইতে বড় চালান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইমরান হোসেন ও জুয়েল হোসেন দীর্ঘদিন ধরে মাদককারবারির সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। এ বিষয়ে চৌগাছা থানায় একটি মাদক মামলা করা হয়েছে।’