দুর্গাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
দুর্গাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
দুর্গাপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা |নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি দুর্গাপুর উপজেলায় পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

পরে বেলা ৩টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সাথে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনার সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা: রহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জান্নাতুল ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা আ স ম রাকিবুল ইউসুফ, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা সাইদুর মন্টু, বিএনপি নেতা হাসানুজ্জামান লালটু, জার্সিস হোসেন সোহেলসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম পৌঁছে প্রথমে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি সেবাগ্রহণ, দাফতরিক কার্যক্রম এবং নাগরিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এরপরে উপজেলা পরিষদ চত্বরে ‘জলকলি নামক দুটি ভাস্কর্যের উদ্বোধন করেন।

সভায় তিনি উপজেলার বিভিন্ন সেবাগ্রহণ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিকদের সমস্যা, বিভিন্ন সরকারি দফতরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।