ঈশ্বরদীতে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও জিয়া সাইবারফোর্সের সদস্য সচিব ইমরান হোসেন সোহাগকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ঈশ্বরদী উপজেলা, পৌর বিএনপি ও এর অংগ সংগঠন।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ |নয়া দিগন্ত

ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও জিয়া সাইবারফোর্সের সদস্য সচিব ইমরান হোসেন সোহাগকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ঈশ্বরদী উপজেলা, পৌর বিএনপি ও এর অংগ সংগঠন।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ১নম্বর গেটে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, শিল্প ও বণিক সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেন জনি, নেতা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহামুদুর হাসান ফুল জুয়েল মোস্তাফিজুর রহমান বিটু, মাহামুদুল হাসান শাওন, রিষাদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সোহাগ পরীক্ষিত ছাত্রনেতা ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মতো ত্যাগী ছাত্রনেতা এখন বিরল।

তারা আরো বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে সোহাগের হত্যাকারী ও মাস্টার মাইন্ডদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে। অন্যথায় ঈশ্বরদী অচল করে দেয়া হবে।

এ সময় উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।