কুষ্টিয়ায় যথাযথ মর্যাদার সাথে মহান মে দিবস পালিত হয়েছে। জেলা শ্রম অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় চৌড়হাস কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয় এ র্যালি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মো: তৌহিদ বীন হাসান। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম মহসিন আলীর নেতৃত্বে র্যালিটি চৌড়হাস মোড় হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে মজমপুরগেট হয়ে জেলা শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা জুলফিকার আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি হাসান রুহানী সুমন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, কোষাধক্ষ্য আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি আবু জাকির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার শহর শাখার সভাপতি লাখনুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া সদর উপজেলা শাখার আজিজুল ইসলাম, ইবি থানা সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইন্ডাষ্ট্রিয়াল শাখার সভাপতি আহসানুর রহমান, সেক্রেটারি রফিক উদ্দিন, পরিবহন শাখার সভাপতি আলালউদ্দিন, আফতাব উদ্দিন প্রমুখ।
এছাড়া জেলা বিএনপির পক্ষ থেকে শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিনসহ অন্য নেতারা।



