অধ্যাপক মুজিবুর রহমান এমপি

জনগণের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নিতে হবে

এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি উপস্থিত জনগণের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

Location :

Rajshahi
গোদাগাড়ী উপজেলার আইহাই রাহি এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি
গোদাগাড়ী উপজেলার আইহাই রাহি এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান এমপি |নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, জনগণের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যাগুলো জানা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনগণের আস্থা ও ভালোবাসাই জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আইহাই রাহি এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি উপস্থিত জনগণের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

সভায় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে এলাকার উন্নয়ন কার্যক্রম ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।