বান্দরবানে নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

জন্মাষ্টমী উপলক্ষ্যে শনিবার সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বান্দরবানে জন্মাষ্টমী উদযাপনে শোভাযাত্রা
বান্দরবানে জন্মাষ্টমী উদযাপনে শোভাযাত্রা |নয়া দিগন্ত

বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে সনাতনী হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, উদযাপন পরিষদের সভাপতি রিটল কান্তি বিশ্বাস, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।

শোভাযাত্রায় হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ শ্রীকৃষ্ণের নানা রূপ ধারণ করে বিভিন্ন সাজে অংশ নেন। এদিকে শহরের রাজার মাঠে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে কীর্তন পূজা প্রার্থনার আয়োজন করা হয়। এবার জন্মাষ্টমী উপলক্ষে তিনদিন ব্যাপী উৎসব পালন হচ্ছে বান্দরবানে।