লংগদুতে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামালের ব্যক্তিগত উদ্যোগে এসব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
ঈদ উপহার বিতরণ
ঈদ উপহার বিতরণ |নয়া দিগন্ত

রাঙ্গামাটির লংগদুতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টায় উপজেলার গুলশাখালী ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামালের ব্যক্তিগত উদ্যোগে এসব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা যুবদলের সভাপতি জানে আলম, গুলশাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ সময় নির্যাতন ও নিপীড়নের পর দেশের মানুষ নতুনভাবে গণতন্ত্রের স্বপ্ন দেখছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা জানান, দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে এবং ইতোমধ্যে অসহায় পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে।